শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




শোকজ পাচ্ছেন আওয়ামী লীগের দেড়শ’ নেতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

গেলো উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করায় আওয়ামী লীগের অন্তত দেড় শ নেতাকে শোকজ করা হচ্ছে। রোববার থেকে এই শোকজ নোটিশ পাঠানো হবে।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শনিবার এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের সময় যারা দলের প্রার্থী ও দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন, তাদের শোকজ করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। রোববার থেকে ১৫০টির মতো শোকজ নোটিশ তৈরি হবে। শোকজের জবাবের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের তিন সপ্তাহ সময় দেওয়া হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিদ্রোহী হতে দলের যারা জ্যেষ্ঠ নেতা, কেন্দ্রীয় নেতা বা সাংসদ-মন্ত্রী, মদদদাতারা ভূমিকায় ছিলেন, তাদের শোকজ করা হবে।

এ সময় দলের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765