শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




শৈলকুপায় সাপের কামড়ে ২ ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

ঝিনাইদহের শৈলকুপায় সাপেড় কামড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার ৭ নম্বর হাকিমপুর ইউনিয়নের নাকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শাহীন মন্ডল (২৯) ও সোহান মন্ডল(৮) নাকপাড়া গ্রামের মৃত নবাব মন্ডলের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহীন মন্ডলের চাচাতো ভাই আলমগীর মন্ডল জানান, সোমবার রাতে দুই ভাই একসঙ্গে ঘুমাতে যায়। রাত ১২টার দিকে প্রথমে বিষধর সাপ ছোট ভাই সোহানকে কামড় দেয়। সে কোন কিছু বুঝতে পারেনি। এরপর রাত সাড়ে ১২টার দিকে সাপ শাহীনকে কামড় দেয়। সোহান বুঝতে না পারায় বাড়ির সবাই বড় ভাই শাহীনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পরে দেখা যায় সোহানের মুখ দিয়ে এক ধরনের লালা বের হচ্ছে। সেও অচেতন হয়ে পড়ে। রাত ২টার দিকে দুই ভাইকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765