শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




শেরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শেরপুর প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে উকিল মিয়া (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

সোমবার ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তের ১০৯১ নম্বর পিলারের কাছে পানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সুমন মিয়া নামে আরেক যুবক আহত হয়।

নিহত উকিল মিয়া উপজেলার মেঘাদল গ্রামের বঙ্গসুরুজের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সুবেদার খন্দকার আব্দুল হাই জানান, গরুকে ঘাস খাওয়ানোর জন্য কয়েকজন যুবক ভারতীয় সীমান্তের কুমারগাতি এলাকায় ঢুকলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় উকিল ও সুমন বাংলাদেশের সীমান্তের পানবাড়ি এলাকায় এসে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে এলে উকিল মারা যায়। খবর পেয়ে কর্ণঝোড়া ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আহত সুমনকে শ্রীবরদী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765