বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




শেরপুরে বিএনপির মানববন্ধন পুলিশি বাধায় পন্ড

শেরপুর প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

শেরপুরে বিএনপির মানববন্ধন পুলিশি বাধায় পন্ড হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবীতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার বিকালে শহরের নিউ মার্কেট মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধন চলাকালে পুলিশের বাধার মুখে অল্প সময় পরেই মানববন্ধনটি পন্ড হয়ে যায়।

এ সম্পর্কে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, বাংলাদেশ এখন কার্যত অকার্যকর রাস্ট্রে পরিণত হয়েছে। সাধারণ জনগণ নয়, প্রশাসনের রায়ে নির্বাচিত এ জালেম সরকার সাধারণ মানুষের কোন ন্যায্য অধিকার দিতে পারছেনা, অধিকার আদায়ে সোচ্চার হতে চাইলে সরকারি সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্যাতন চালানো যাচ্ছে। হামলা মামলা দিয়ে মানুষকে কোনঠাসা করা হচ্ছে। তিনি আরো বলেন, এভাবে জনগনকে বেশিদিন কোনঠাসা করে রাখা যাবে না। সকল বাধাকে উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে অবৈধ এ সরকারের পতন ঘটাতে হবে।  মানববন্ধনে জেলা বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765