শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




শেরপুরে কৃতী শিক্ষার্থীদের শিকড়ের সংবর্ধনা

শেরপুর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

শেরপুরের ঝিনাইগাতীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৯জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকালে উপজেলার মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমিতির হলরুমে এ সংবর্ধনার আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ‘শিকড় ঝিনাইগাতী’। অনুষ্ঠানে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমকেও সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এইচ এম তাজুল ইসলাম (সিআইপি)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব বিল্লাল হোসেন। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল আমিন মুক্তা, যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল করিম প্রমুখ। সভায় বক্তারা মুঠোফোনসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহŸান জানান।
প্রসঙ্গত, সংগঠনটি ২০০২ সাল থেকে এ উপজেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের আর্থিক সাহায্য, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা রকম সেবামূলক কর্মকান্ডের আয়োজন করে আসছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765