শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




শিবির সন্দেহে জাবির দুই সাবেক ছাত্র আটক, পুলিশে সোপর্দ

সাভার প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

শিবির সন্দেহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই সাবেক ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক দুইজন হলেন- সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী (৪১ তম ব্যাচ) সাদ শরীফ এবং প্রত্নতত্ত্ব বিভাগের (৪২ তম ব্যাচ) নূরুল আমিন। দুইজনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে তাদেরকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে করা মশাল মিছিল চলাকালে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করে প্রক্টরিয়াল টিম।

প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড় থেকে মিছিলে যোগদানের সময় তাদের মোটরসাইকেলসহ আটক করা হয়। তারা যে শিবিরের সাথে সংশ্লিষ্ট তার পক্ষে যথেষ্ঠ তথ্য প্রমাণ আমরা পেয়েছি।’

তাদের কাছ থেকে শিবিরের কার্যক্রম সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রক্টর। এসব তথ্যের সত্যতা যাচাই করে সেগুলো প্রকাশ্যে আনা হবে জানিয়ে প্রক্টর আরো বলেন, ‘মশাল মিছিলে শিবির ও ছাত্রদল অংশ নেবে এমন তথ্যের ভিত্তিতে আমরা সারাদিন ক্যাম্পাস পর্যবেক্ষণে ছিলাম। মিছিল চৌরঙ্গী এলাকায় গেলে তাদের দুইজনকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলসহ আটক করি। আটকের পর তাদের মোবাইল ও হোয়াটসঅ্যাপে শিবির সংশ্লিষ্ট একাধিক তথ্য পাওয়া গেছে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765