শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি জেবেল, সেক্রেটারি তাওহীদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯

শিপিং রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশের (এসআরএফবি) সভাপতি নির্বাচিত হয়েছেন যুগান্তরের কাজী এমাদ উদ্দিন জেবেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের তাওহীদুল ইসলাম।

শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনের মাধ্যমে এসআরএফবির ২০১৯-২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নির্বাচন কমিশনার মোস্তফা কাজল, শফিকুল ইসলাম ও কামাল হোসেন তালুকদার নির্বাচনের ফল ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি শফিকুল ইসলাম (এডুকেশন বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমন (আগামী নিউজ.কম), সাংগঠনিক সম্পাদক মাহমুদ আকাশ (দৈনিক সংবাদ), অর্থ সম্পাদক গাজী শাহনেওয়াজ (প্রতিদিনের সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আফরিন জাহান (বিটিভি) ও দফতর সম্পাদক কাজী মাহফুজুর রহমান শুভ (দৈনিক জনতা)।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন-রাশেদ আলী (ভোরের কাগজ), হরলাল রায় সাগর (দীপ্ত প্রত্যয়), কিশোর কুমার সরকার (যায়যায়দিন), মাহমুদ রাকিব (সময় টিভি)।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি রাশেদ আলীর সভাপতিত্বে ও কাজী জেবেলের পরিচালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765