শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মনিটরিং বৃদ্ধি করা হয়েছে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

অনিয়ম বন্ধে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক, উচ্চ শিক্ষা অধিদফতর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি ও মনিটরিং বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার দুপুরে চাঁদপুরের হাইমচরে একটি উচ্চ বিদ্যালয়ের গ্রীষ্মকালীন খেলাধূলা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, এখন আমরা অনলাইনের মাধ্যমেও প্রতিষ্ঠানগুলোতে মনিটরিং এর চিন্তাভাবনা করছি। খুব শিগগিরই আমরা এই ব্যবস্থা করতে পারবো; যাতে করে বিভিন্ন সময় দুর্ঘটনা ও অনিয়মের যে কথা শুনি সেগুলো যেন বন্ধ হয়। যদি খুব ভালো মনিটরিং করা যায়, তাহলে এই ধরনের ঘটনা বন্ধ করতে পারবো বলে আশা করি। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। এছাড়াও আমরা শিশুদের মূল্যবোধ সৃষ্টিতে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765