সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




শাড়িতে মুগ্ধতা ছড়ালেন জয়া

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

দুই বাংলায় সমান দাপটের সঙ্গে অভিনয় করছেন জয়া আহসান। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘রবিবার’ নামের একটি ছবিতে। এতে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎকে। এছাড়াও বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও জয়াকে নিয়ে আগ্রহের কমতি নেই। প্রায়ই তিনি ফেসবুকে নিজের ছবি পোস্ট করেন। আজ বুধবার দুপুরে ফেসবুক পেজে নিজের শাড়ি পরা কয়েকটি ছবি পোস্ট করেন জয়া। প্রাচ্য হোক কিংবা পাশ্চাত্য যে কোনো পোশাকেই মানিয়ে যান জয়া। শাড়িতে জয়াকে আরও বেশি স্নিগ্ধ লাগছে।
২ ঘণ্টা না পেরোতেই জয়ার শাড়ি পরা ছবিগুলোতে লাইক পড়েছে ১৭ হাজার। মন্তব্য করেছেন দেড় হাজার ভক্ত-অনুসারী। জয়া ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন সঞ্জীব চৌধুরীর একটি গানের অংশ, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ/আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ…’

ভক্ত-অনুসারীরা শাড়িতে মোহময়ী জয়ার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765