শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




শাহ আমানতে ১৩০ স্বর্ণের বারসহ একজন আটক

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
Gold bars

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০টি স্বর্ণবারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসা মো. জয়নাল নামের ওই যাত্রীকে অটক করা হয়।

বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় জয়নালের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার লাগেজ তল্লাশি করা হয়।

রিয়াদুল ইসলাম জানান, এ সময় লাগেজে থাকা একটি চার্জার লাইটের মধ্যে কৌশলে লুকানো থাকা স্বর্ণবারগুলো জব্দ করা হয়। তাকে আটক করে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

উদ্ধার হওয়ার স্বর্ণবারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম এবং এর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা বলেও জানান এই কাস্টমস কর্মকর্তা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765