রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




শাহিদ-মীরা দম্পতির বাড়ির দাম কত?

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

মুম্বাইয়ের ওরলিতে সমুদ্রের পাশে নতুন ঠিকানা করে নিয়েছেন শাহিদ-মীরা দম্পতি। আর তাদের নতুন বাড়ি তৈরির খরচ শুনলে আপনার চোখ কপালে উঠবে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ওরলিতে অবস্থিত শাহিদের  ওই বিলাসবহুল বাড়িটি প্রায় ৮০০০ স্কয়ার ফিটের। এছাড়া অ্যাপার্টমেন্টে রয়েছে ৫০০ স্কয়ার ফিটের একটি ব্যালকনি। যেখান দাঁড়ালে উপেভোগ করা যাবে সমুদ্রের নীল জল। পাশাপাশি শাহিদের ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মধ্যে রয়েছে স্পা, সুইমিং পুল, জিম ও বলরুমসহ  অনেক কিছু।

রিপোর্টে প্রকাশ, পুত্র  জৈনের জন্মের সময় থেকেই শাহিদ মনের মতো  বাড়ি খোঁজ করা শুরু করেন।  এরপরই প্রকাশ্যে আসে শাহিদ-মীরার এই নতুন বিলাসবহুল অ্যাপার্টমেন্টের খবর।

জানা যায়, শাহিদের এই বাড়ির কাজ প্রায় শেষ। খুব শিগগিরই গৃহপ্রবেশ করতে চলেছেন বলিউডের এই কাপুর পরিবার। ইতিমধ্যেই বাড়ির দাম বাবদ ৫৬ কোটি রুপি পরিশোধ করেছেন শাহিদ।

প্রসঙ্গত, বর্তমানে জুহুর বাড়িতে থাকেন ‘শানদার’ অভিনেতা ও তার স্ত্রী। শাহিদের নতুন বাড়ি সাজিয়ে দিয়েছেন শাহরুখ-পত্নী  গৌরী খান।

সূত্র বলছে, অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন-রণবীর সিং, অভিষেক বচ্চনরাও ওরলির ওই টাওয়ারের বিভিন্ন তলায় থাকেন।সেখানে সংসার পাতিয়েছেন বিরাট কোহলি-অনুশকা শর্মাও। এবার সেই তালিকায় যুক্ত হল শাহিদ কাপুর এবং মীরা রাজপুতের নাম। সূত্র: জিনিউজ

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765