শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিলল ২৩০০ ইয়াবা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার দুইশত আশি পিস ইয়াবাসহ মো. শাকিল মিয়া (২৫) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। এই বিপুল পরিমাণ ইয়াবা গুলো তার পাকস্থলী থেকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় শাকিলকে আটকের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস ১৪৬ যোগে ঢাকায় আসে মো. শাকিল মিয়া। ঢাকায় আসার পর শাকিলের সন্দেহজনক চলাফেরা অনুসরণ করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। পরে তার সঙ্গে কথা বললে পুলিশ সদস্যদের বিভ্রান্তিকর ও সন্দেহজনক তথ্য দেয়। পরবর্তীতে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সে স্বীকার করে তার পাকস্থলীতে ইয়াবা থাকার কথা।

এ প্রসঙ্গে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল শাকিল। পরবর্তীতে তার পাকস্থলিতে ২ হাজার দুইশত আশি পিস ইয়াবা থাকার কথা স্বীকার করে। এই ইয়াবার বাজার মূল্য সাড়ে ১১ লাখ টাকা বলে জানা গেছে।

জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে কক্সবাজারের টেকনাফের জনৈক আবিরের কাছ থেকে সে এই ইয়াবা সংগ্রহ করেছে। সে জনৈক পারভেজের অর্থায়নে এই ইয়াবা বহন করছিল বলেও স্বীকার করেছে। আটক শাকিল ঢাকার খিলক্ষেত থানার ডুমনি এলাকার নয়াপাড়া গ্রামের মো. শাহাজদ্দিনের ছেলে।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765