শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




শাকিব খানের নতুন নায়িকা বললেন, আমি কাদামাটির মতো

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

মিসওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার কল্যাণে পরিচিত পাওয়া মেয়ে জাহারা মিতু।  প্রথম রানার্সআপ হয়েছিলেন ওই প্রতিযোগিতায়।  এরপর নাটক,মিউজিক ভিডিও এবং উপস্থাপনায়ও নিজেকে যুক্ত করেন। এবার এলেন ঢালিউডের রূপালি জগতে। হয়ে উঠলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের নায়িকা।  শাকিব খানের নতুন ছবি আগুন’ এ অভিনয় করবেন তিনি।

সোমবার ঢাকার এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো ছবিটি জাকজমক মহরত। সেখানেই নায়িকা হওয়ার পর নিজের বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সবার কাছে। সকলের কাছে চাইলেন দোয়া। জানালেন, বাংলাদেশের প্রেক্ষাপটে শাকিব খান শুধু সুপারস্টার নন, মেগাস্টার।

সিনেমায় নবগত তিনি। তাই বললেন, ‘আমি একেবারে কাদা মাটির মতো আমাকে যেভাবে চাইবেন গড়ে নিতে পারবেন।’ বদিউল আলম খোকন  নির্মাণ করবেন‘আগুন’।  মহরতে জানানো হলো ২ আগস্ট থেকে শুটিং শুরু হবে ছবিটির।

দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিটির মহরতে বেশ নার্ভাস লাগছিলো নায়িকার। বিষয়টি উল্লেখ করে জাহারা মিতু বলেন, ‘আমি টেলিভিশনে খেলা বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করে যাচ্ছিলাম। উপস্থাপক থেকে এবার সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। মহরতে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে নার্ভাস লাগছে। এ সিনেমায় কাজের সুযোগ পেয়ে আমি অনেক খুশি। আমাকে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এদিকে শাকিব খানের নায়িকা হিসেবে জাহারা মিতুকে ভালোভাবেই গ্রহণ করছেন নায়কের ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের স্ট্যাটাসে পাওয়া গেলো তার ইঙ্গিত।  এবার দেখার পালা নায়িকা হয়ে কতটা ভক্তদের মন রক্ষা করতে পারেন এ নবাগতা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765