শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




শরীয়তপুরে সি-বোর্ড সংঘর্ষে এক জেলে নিহত

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

 

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মানদীতে গত মঙ্গলবার রাতে নিষেধাজ্ঞা অমান্য করে লিলচান ফকিরের সিবোর্ড নিয়ে ইলিশ মাছ শিকার করতে যায়। রাত সাড়ে ৪টার দিকে পালেরচর নামক স্থানে দুটি সিবোর্ড সংঘর্ষে স্বপন মোল্যা (৩৫) নামে এক জেলে আহত হয়। এ সময় অন্যান্য জেলেরা আহত স্বপন মোল্যাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

নিহত স্বপনের বাড়ি পূর্ব নাওডোবা ফরাজিকান্দি গ্রামে।এ ঘটনায় পুলিশ আলী আজগর(২৫)হাবিব আকন(৪৫),দবির ফকির(২৫) মনির হোসেন (২৫) কে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে জাজিরা থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে নিহত স্বপনের স্ত্রীর বড় ভাবই আবুল কালাম বলেন, মঙ্গলবার রাতে লিলচান ফকিরের সিবোর্ড নিয়ে পদ্মা নদীতে মা ইলিশ শিকার করতে গিয়ে দুটি নিসবোর্ড সংঘর্ষে স্বপন মারা গেছে।
জাজিরা থানার ওসি বেলায়েত হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করতে গিয়ে দুটি সিবোর্ড সংঘর্ষে একজন মারা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765