সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




শরীয়তপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় চরভাগা এলাকার ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চরভাগা ইউনিয়নের হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো নাবিলা (২) ও সম্রাট (২)। কৃষক সাদ্দাম হাওলাদারের ছেলে সম্রাট ও অপর ইসমাইল সরদারের মেয়ে নাবিলা। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুই শিশু তাদের বাড়ির ডোবার পাশে খেলছিল। স্বজনরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে ডোবার পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সখিপুর থানার ওসি এনাম হোসেন জানান, ডোবায় পড়ে দুটি শিশু মৃত্যুর ঘটনা শুনেছি। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765