বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




শরীয়তপুরে তৌহিদী মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

 

ভোলার বোরহান উদ্দিনে ফেইসবুকে মহানবী (সঃ) কে নিয়ে অবমাননাকর পোষ্ট দেয়ার প্রতিবাদে তৌহিদী মুসলিম জনতার ব্যানারে ভোলায় প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচীতে পুলিশের অতর্কিত হামলা ও গুলীতে ৪জন নিহত ও দেড় শতাধিক আহত হয়। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকাল ১১টায় শরীয়তপুর শহরে তৌহিদী মুসলিম জনতার ব্যানারে  বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শরীয়তপুর শহরের পালং উত্তর বাজার থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশের অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ওলামা পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফি উল্লাহ খান ,বেপারী পাড়া জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মাহাদি হাসান সিরাজী ও মাওলানা শওকত আলী,মাওলানা আবু বকর, মাওলানা সাব্বির আহম্মেদ ওসমানী ,মাওলানা ইদ্রিস আহম্মেদ কাছেমী, মাওলানা হেফজুর রহমান,মাওলানা শহিদুল ইসলাম,হাফেজ মোঃ শাখাওয়াত হোসেন, মাওলানা হাফিজুর রহমান প্রমূখ । এ সময় হাজার হজার তৌহিদী জনতা অংশ নেয়। সমাবেশে বক্তারা ভোলা বোরহান উদ্দিনে পুলিশ তৌহিদী জনতার উপর অকাতরে গুলী ছুড়ে হতাহত করা ও মহানবী (সঃ) সম্পর্কে অবমাননাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765