শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




শরীয়তপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

মাদারীপুর র‌্যাব-৮ একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে গত সোমবার রাত ৯ টায় শরীয়তপুর জেলার পালং থানাধীন আঙ্গারিয়া ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে মোঃ বাহারুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে বিয়ারসহ হাতে নাতে আটক করে ।

এ সময় আটককৃত আসামীর নিকট থেকে ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে শরীয়তপুর জেলার সদর উপজেলায় বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। তার বাড়ি সদর উপজেলার বিনোদপুর চব্বিশরশি গ্রামে।ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ পালং মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার পালং থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে ।

এ ব্যাপারে পালং মডেল থানার ওসি মোঃ আসলাম উদ্দিন বলেন, এ ঘটনায় পালং মডেল থানায় মামলা হয়েছে। আসামীকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765