বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




শরীতপুরে চোরের মাথা কামিয়ে দিলো মুসল্লিরা

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

শরীয়তপুর পৌরসভার তুলাসার (পাকার মাথা) এলাকার বাইতুল আমান জামে সমজিদের দান বাক্সের তালা ভেঙ্গে চুরি করার সময় এক যুবককে  আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম শামীম মাঝি (২২)। এ সময় উত্তেজিত জনতা তার মাথা কামিয়ে দেয়। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

মসজিদ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান জানায়, শুক্রবার দিবাগত রাত অনুমান ৩টায় এক যুবক পৌরসভার তুলাসার (পাকার মাথা) এলাকার বাইতুল আমান জামে সমজিদের দান বাক্সের তালা ভেঙ্গে প্রায় ৮ হাজার টাকা চুরি করে। এ সময় পাকার মাথা বাজারের নাইট গার্ড টের পেয়ে বাজারের ব্যবসায়ীদের জানায়। বাজারের ব্যবসায়ীরা তাকে হাতেনাতে চুরি করা টাকাসহ আটক করে। পরে উৎসুক জনতা তাকে গনপিটুনি দিয়ে চুল কেটে ছেড়ে দেয়।

শামীম নাড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকার বাসিন্দা । পদ্মার ভাঙ্গনে বাড়ী ঘর ভেঙ্গে যাওয়ায় কয়েক বছর যাবৎ ঢাকার গেন্ডারিয়া এলাকায় বসবাস করে বলে জানা যায়। ইতোপূর্বে শামীম একটা সিকিউরিটি গার্ড কোম্পানীতে চাকুরি করত। ৩ মাস পূর্বে চাকুরি চলে যাওয়ায় বেকার হয়ে পরে । এরপর থেকে সে চুরির পেশা বেছে নেয় বলে জানা যায়।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765