রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন




লেখাপড়া নিয়ে বকা দেয়ায় ১৫ তলা থেকে লাফ ইঞ্জিনিয়ারিং ছাত্রীর

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

পড়াশোনা নিয়ে বাবা বকা দেয়ায় ১৫ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রী।

শনিবার ভারতের মুম্বাইয়ের ভান্ডুপ ওয়েস্টে এ ঘটনা ঘটেছে।

আত্মঘাতী ওই ছাত্রীর নাম কুসুম রমেশ পুরোহিত (১৯)।

আনন্দবাজার জানিয়েছে, শনিবার ‘ড্রিমস’ আবাসনের ১৫ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। ঘটনার সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু হাসপাতালের চিকিৎসক ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন।

আবাসনের নিরাপত্তারক্ষী প্রথম ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বলে জানিয়েছে পুলিশ।

ইতিমধ্যেই তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কী কারণে তিনি আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্রী ছিলেন ওই তরুণী। শুক্রবার পড়াশোনা নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় তার। তার পরই লাফ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765