শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ




লিবিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

লিবিয়ার দক্ষিণাঞ্চলের শহর মারজুকে মার্কিন বাহিনীর বিমান হামলায় ১১ জন সন্দেহভাজন নিহত হয়েছেন। মার্কিন নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, সন্দেহভাজন ঐ ১১ জন আইএস জঙ্গিগোষ্ঠির সঙ্গে জড়িত ছিল। এক সপ্তাহের মধ্যে মারজুকে এটি মার্কিন বাহিনীর দ্বিতীয় বিমান হামলা। এর আগে, ১৯ সেপ্টেম্বর একই রকম আরেকটি বিমান হামলায় ৮ জন সন্দেহভাজন জঙ্গি মারা গেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন বাহিনীর ইউএস-আফ্রিকা কমান্ড প্রধান মেজর জেনারেল উইলিয়াম গেইলার জানান, আইএস জঙ্গিদের নিধনের জন্য এই বিমান হামলা চালানো হয়েছে, যেন তারা লিবিয়ার জনগণকে আক্রমণ করতে না পারে।

২০১৬ সালে লিবিয়ার উপকূলীয় শহর সিরাতে নিজেদের আধিপত্য হারানোর পর সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চল থেকেও জঙ্গিগোষ্ঠিটি পিছু হটতে বাধ্য হচ্ছে। মার্কিন বাহিনীর পক্ষ থেকে বলা বলা হয়, তারা কোনমতেই আইএসকে রাজধানী ত্রিপোলির আশেপাশে সংঘবদ্ধ হতে দেবে না।

আইএস এর পূর্বাঞ্চলীয় অংশের প্রধান খলিফা হাফতারের নেতৃত্বে গত এপ্রিলে কয়েকজনকে অপহরণ করেছিলো জঙ্গিগোষ্ঠিটি। এর মাধ্যমে লিবিয়াতে তারা মার্কিন বাহিনীর সাথে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে চেয়েছিল।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765