শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

লালমণিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ট্রাকের ধাক্কায় নুর আলম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সে আবুল খায়ের টোবাকো কোম্পানির একজন মাঠকর্মী ছিলেন। বুধবার দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের মৃত মুহুর উদ্দিনের ছেলে।

হাতীবান্ধা হাইওয়ে থানার এসআই সোলায়মান জানান, বুধবার দুপুরে নুর আলম হাতীবান্ধা থেকে বাউরা বাজারের দিকে বাইসাইকেল যোগে আসছিল। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে সে ছিটকে
পড়ে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
এদিকে, কালীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী নাড্ডা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, একই দিন বিকেলে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের আমিনগঞ্জ বাইপাস সড়কের আদর্শপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলী উপজেলার একই এলাকার টেপাটারী গ্রামের বাসিন্দা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত হোসেন দুটি ঘটনারই সত্যতা নিশ্চিত করেছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765