শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার




লাইক গুনে কি লাভ?

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

অনেকেই ফেসবুক-টুইটারে পোস্ট দেন। তাতে যদি প্রচুর লাইক, কমেন্ট পড়ে বা শেয়ার হয় তবে ব্যাপক খুশি থাকেন। কারণ, তিনি এতে বুঝতে পারেন তাঁর জনপ্রিয়তা। আশানুরূপ লাইক-কমেন্ট বা প্রতিক্রিয়া না পেলেই তাঁদের বিষণ্নতা পেয়ে বসে। আবার যাঁরা ফেসবুকে পোস্ট পড়েন তাঁরা বেশি বেশি লাইক-কমেন্ট বা শেয়ার হওয়া পোস্ট পড়েন বেশি। এতে অনেক অগুরুত্বপূর্ণ পোস্টও লাইক-কমেন্টের জোরে ভাইরাল হয়ে যায়। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পোস্ট কেউ চোখ পর্যন্ত বোলান না। ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এখন জনপ্রিয়তার মাপকাঠি ‘লাইক’। সমস্যা হচ্ছে—লাইক তো কিনতে পাওয়া যায়! অর্থাৎ, অর্থ খরচ করলেই লাইকে ভরে যেতে পারে আপনার পোস্ট। বিশেষজ্ঞরা বলছেন, লাইক পাওয়া না পাওয়ার বিষয়টি এখন হিংসা-বিদ্বেষ ছড়াচ্ছে। হয়ে উঠেছে বিষাক্ত। তাই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব লাইক ‘বিষ’ কমাতে ব্যবস্থা নিচ্ছে।

মানুষের এত দিনের অভ্যাস ‘লাইক’দেখানোর সুযোগ যদি হঠাৎ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানগুলো? উইয়ার্ড অনলাইনের এক প্রতিবেদন অনুযায়ী, জনপ্রিয়তা মাপার পদ্ধতিটিকে লুকিয়ে ফেলার বা অস্পষ্ট করে দেওয়ার প্রচেষ্টা ব্যবহারকারীরা ভালোভাবে গ্রহণ করেনি। লাইক গণনা বন্ধ করার উদ্যোগ তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে। লাইক না থাকলে এনগেজমেন্ট বা ব্যবহারকারীর সক্রিয়তা কমে যাওয়ার ঘটনা ঘটছে। কে কত লাইক দিল তা দেখতে না পেয়ে অনেকেই সমালোচনা করছেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765