শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




র‌্যাবের হাতে ‘র‌্যাব সদস্য’ আটক

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

হবিগঞ্জের বাহুবলে র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে মাহফুজুর রহমান নবীন (২৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৯। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী, কয়েকজন মন্ত্রী এবং আরও কয়েকজন দায়িত্বপ্রাপ্ত বিশেষ ব্যক্তিকে বিকৃত ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপনসহ নানামুখী সাইবার অপরাধও রয়েছে তার বিরুদ্ধে। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মিরপুর এলাকার আব্দুল্লাহপুর গ্রাম থেকে নবীনকে আটক করা হয়।

আটককৃত যুবক উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা (মোহাম্মদনগর) গ্রামের মৃত ইজাজুর রহমানের ছেলে।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ কোম্পানির (সিলেট ক্যাম্প) একটি আভিযানিক দল এএসপি আনোয়ার হোসেন, এএসপি সত্যজিৎ কুমার ঘোষ, এএসপি নাহিদ হাসান এবং এএসপি খালেকের নেতৃত্বে উপজেলার মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আব্দুল্লাহপুর গ্রাম থেকে একটি দামি মোবাইল ফোনসহ মাহফুজুর রহমান নবীনকে আটক করে।

র‌্যাব জানায়, আটককৃত যুবক অবৈধভাবে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক, হ্যাকের চেষ্টা ও আইডি বিনষ্ট করা, অনলাইনে র‌্যাব কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন, অশ্লীল ছবিতে বিভিন্ন ব্যক্তির মুখ জুড়ে দিয়ে সম্মানহানি, ফেসবুকে প্রধানমন্ত্রীর মানহানিকর পোস্ট এবং মন্ত্রীসহ অনেকের ছবি বিকৃত করে সম্মানহানি, মোবাইল ফোন ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পর্নোগ্রাফি বহন ও সরবরাহে দীর্ঘদিন যাবৎ জড়িত।

আটক মাহফুজুর রহমান নবীনকে উদ্ধারকৃত আলামতসহ বুধবার রাতেই বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765