শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




রোহিঙ্গা ক্যাম্পে ২ এনজিও’র কার্যক্রমে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

রোহিঙ্গাদের প্রত্যাবাসনবিরোধী উস্কানি ও সমাবেশ আয়োজনে গোপন সহায়তার অভিযোগে ‘আল মারকাজুল ইসলাম’ ও ‘আদ্রা’ নামের আন্তর্জাতিক দু’টি এনজিও সংস্থার সব ধরণের কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এনজিও ব্যুরো থেকে পাঠানো এ সংক্রান্ত একটি চিঠি বুধবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পৌঁছেছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২২ আগস্ট রোহিঙ্গাদের দ্বিতীয় দফা প্রত্যাবাসনের উদ্যোগ ভেস্তে যাওয়ার জন্য প্রশাসনসহ বিভিন্ন মহল থেকে কিছু এনজিও সংস্থার অপতৎপরতাকে দায়ী করা হয়। এছাড়া প্রশাসনের অনুমতি ছাড়াই গত ২৫ আগস্ট বিশাল সমাবেশের আয়োজন করে রোহিঙ্গারা। এই সমাবেশ আয়োজনে গোপন সহায়তার অভিযোগ উঠেছে কয়েকটি এনজিও’র বিরুদ্ধে।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, রোহিঙ্গাদের এই বিশাল সমাবেশ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত চালানো হয়। এতে রোহিঙ্গাদের মাঝে প্রত্যাবাসনবিরোধী উস্কানি ও সমাবেশ আয়োজনে গোপন সহায়তার জন্য কয়েকটি বেসরকারি সংস্থার সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরবর্তীতে এই তদন্ত প্রতিবেদন এনজিও ব্যুরোর কাছে পাঠানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল বলেন, রোহিঙ্গা ক্যাম্পসহ সারাদেশে আন্তর্জাতিক দু’টি সংস্থার কার্যক্রম বন্ধের জন্য এনজিও ব্যুরোর পাঠানো একটি চিঠি বুধবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ে এসে পৌঁছেছে। এতে ‘আল মারকাজুল ইসলামী’ ও ‘আদ্রা’র সবধরণের কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি ব্যাংক লেনদেন বন্ধ রাখারও নির্দেশনা রয়েছে।

এনজিও ব্যুরো’র চিঠির বরাত দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক এ সংস্থা দু’টির বিরুদ্ধে রোহিঙ্গাদের মাঝে প্রত্যাবাসনবিরোধী উস্কানি এবং গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর সহিংস অভিযানের ২ বছর পূর্তিতে বিশাল সমাবেশ আয়োজনে গোপন সহায়তার অভিযোগ রয়েছে। এনজিও ব্যুরোর নির্দেশনা মতে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলেও জানান এই অতিরিক্ত জেলা প্রশাসক।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765