রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




রোদেলার অপেক্ষা

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

শেষ হইয়াও হইল না শেষ… এ যেন সেই ছোট গল্পের মতো অবস্থা। বলছি ‘শাহেনশাহ’ ছবির মুক্তি প্রসঙ্গে। অনেক ঝড়-ঝাপটা পাড়ি দিয়ে ঠিক হয়েছিল ছবিটি মুক্তির দিন। কথা ছিল আগামীকাল প্রেক্ষাগৃহে উঠবে এটি। কিন্তু তা আর হলো কই? প্রোডাকশন হাউস সূত্রে জানা গেছে সবকিছু ঠিক থাকলে আগামী ঈদে বড় পর্দায় উঠবে ‘শাহেনশাহ’।

এর সঙ্গেই অপেক্ষার প্রহর বাড়ল রোদেলা জান্নাতের। এ ছবিতে শাকিব খানের সঙ্গে তিনিও অভিনয় করেছেন। এর মাধ্যমেই রুপালি জগতে নাম লেখান রোদেলা। ছবিটি মুক্তির ওপর নির্ভর করছিল এ লাস্যময়ীর অনেক সিদ্ধান্ত। বলেছিলেন, দর্শকের জবাব পাওয়ার পরই নেবেন ভবিষ্যৎ পরিকল্পনা। তাই তো অনেক প্রস্তাব সত্ত্বেও নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি রোদেলা। অর্থাৎ অপেক্ষার প্রহর বাড়ল তার। এখন দেখার পালা শাহেনশাহ মুক্তির জন্য তিনি অপেক্ষা করবেন নাকি ক্যারিয়ার দৌড়ে অন্য কোথাও টার্নিং নেবেন। হয়তো সময় হলেই জবাব পাওয়া যাবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765