বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




রোকেয়া বিশ্ববিদ্যালয়েও শুদ্ধি অভিযানের আহ্বান বঙ্গবন্ধু পরিষদের

রংপুর প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

সম্প্রতি চলমান দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে র‌্যালি ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ২নং গেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষিণ শেষে পার্কের মোড় সংলগ্ন ২ নং গেটে এসে সমাবেশের রূপ নেয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া একাত্মতা প্রকাশ করেন।

বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী সদস্য আসাদুজ্জামান মন্ডল আসাদের সঞ্চালনায় এবং কমলেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন তারিকুল ইসলাম, খাইরুল কবির সুমন, সাব্বির আহমেদ চৌধুরী, আসাদ মন্ডল, জাহাঙ্গীর আলম নীরব প্রমূখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765