শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




রূপসায় নারীকে হত্যা করে সর্বস্ব লুট, আটক ১

রূপসা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

 

রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের দক্ষিণ নন্দনপুর গ্রামে লাকি খাতুন (৩৫) এক নারীকে হত্যা করে তার সর্বস্ব লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায়িএক জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের আনসার মোল্লার মেয়ে লাকি খাতুন দক্ষিণ নন্দনপুর গ্রামে নিজ বাড়িতে একা থাকতেন। শুক্রবার সাড়ে ১১টার দিকে কতিপয় সন্ত্রাসী তার বাড়িতে প্রবেশ করে সুকৌশলে তাকে হত্যা করে তার ঘরে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়েছে বলে নিহতের পারিবারিক সূত্র জানায়। আনুমানিক দুপুর ১২টার দিকে স্থানীয় জনসাধারণ তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনার পর পুলিশ নিহতের স্বামী (তালাকপ্রাপ্ত) ফুল মিয়াকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান আত্মহত্যার আলামত তেমন পাওয়া যায়নি। তবে তার মৃত্যু রহস্য উদঘাটনের জন্য লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765