শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




রূপসায় ওজোপডিকো’র প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন

রূপসা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকো) কর্তৃক প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন গত ৭ জুলাই বিকেল ৪টায় পূর্ব রূপসা ব্যাংকের মোড়ে অনুষ্ঠিত হয়। বাগমারা গ্রামের বাসিন্দা মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন ব্যবসায়ী মো. নাজমুল হোসেন, ইউসুফ সরদার, রইছ মোল্লা, বজলুর রহমান, বাবু শেখ, শওকত হোসেন, সোহরাব হোসেন, মো. সোহেল, আকলিমা বেগম ও নান্না মিয়া প্রমূখ। উপজেলার বাগমারা, চর রূপসা, জয়পুর, ইলাইপুর ও জাবুসার আংশিক এলাকার ওজোপাডিকো’র গ্রাহকবৃন্দ এ মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘকাল ধরে আমরা বিলিং মিটারের মাধ্যমে বিদ্যুতের নিয়মিত বিল পরিশোধ করলেও হঠাৎ করে আমাদের এলাকায় বিলিং মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটার দেয়া হচ্ছে। আমরা গ্রাম এলাকার স্বল্প শিক্ষিত ও অশিক্ষিত মানুষ। প্রি-পেইড কার্ড কিনে রিচার্জ করা আমাদের জন্য অনেকটাই দুঃসাধ্য ব্যাপার। এই মিটারে রিচার্জ করতে গিয়ে সামান্য ত্রুটি হলেই মিটার লগ হয়ে যায়। যা অফিসের মাধ্যমে আনলক করতে গেলে মিটার প্রতি বাড়তি টাকা গুনতে হয়। মানববন্ধনে অংশগ্রহনকারীরা এসব হয়রানী ও ভোগান্তি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765