মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




রিমান্ড শেষ হওয়ার আগেই মিন্নিকে আদালতে হাজির

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
আয়েশা সিদ্দিকা মিন্নি (ফাইল ছবি)

বরগুনায় রিফাত শরিফ হত্যা মামলায় গ্রেফতার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পাঁচ দিনের রিমান্ড শেষ হওয়ার আগেই হঠাৎ করে আদালতে হাজির করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির হঠাৎ করে আজ বিকাল ৫টায় মিন্নিকে আদালতে হাজির করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম খানের আদালতে তাকে হাজির করা হয়। এসময় তালাবদ্ধ রুমে প্রায় দুই ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ জানায়, বিকালে মিন্নিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম খানের আদালতে হাজির করা হয়েছিল। ১৬৪ ধারায় তার জবানবন্দী গ্রহণ করা হয়েছে।

এদিকে, আদালত প্রাঙ্গণে মিন্নির বাবাও উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার দুপুরে মিন্নিকে কড়া প্রহরায় আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়।

এ মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এই ঘটনায় মিন্নিকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765