শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




রামপালে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ : নৌ-পুলিশ সদস্য আটক

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০১৯

বাগেরহাটের রামপালে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষনের অভিযোগে নৌ-পুলিশের সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে রামপাল থানায় ধর্ষিতা তরুণী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এঘটনায় ঘষিয়াখালী চ্যানেলের নৌ-পুলিশ ফাঁড়ির সদস্য মুত্তাকিন বিল্লাহ নামের এক কনস্টেবলকে আটক করা হয়েছে। আটক মুত্তাকিন বিল্লাহ খুলনা জেলার তেরখাদা গ্রামের জামিল আহম্মেদের ছেলেন।
রামপাল থানা পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানাগেছে, রামপাল উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের জৈনিক ব্যাক্তির এবছর এসএসসি পাস করা কন্যাকে (১৬) রাস্তাঘাটে যাওয়া আসার পথে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে ওই পুলিশ সদস্য। একপর্যায়ে ওই তরুণীকে বিয়ে করার প্রস্তাব দেয়। তাতে সে রাজি না হলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও তুলে নেয়ার হুমকি দেয়। এরপর সু-কৌশলে ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। এভাবে ২ মাসের অধিক ধরে ওই তরুণীকে বিয়ের প্রলোভ দেখিয়ে ধর্ষণ করে আসছিল। বৃহস্পতিবার ( ২০ জুন) রাত ১টার সময় ওই তরুণীর বাড়িতে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় জনতা ওই পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয় ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের কাছে হস্তান্তর করে। ইউপি চেয়ারম্যান রামপাল থানা পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে।
রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, শুক্রবার রাতে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি গ্রহনের জন্য হেফাজতে নিয়েছেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765