শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




রামপালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

রামপালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৪ টায় রামপাল কলেজ চত্বরে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফুটবল খেলা আমাদের অতীত ঐতিহ্য। আমাদের ছেলেমেয়েদের পড়াশুনার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধূলায় অংশগ্রহন করতে হবে। আমরা প্রত্যাশা করি আমাদের ছেলেমেয়েরা তাদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য বয়ে আনবে। সুস্থ সুন্দর জীবন গঠনে পড়াশুনার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার জীবন সম্পর্কে যাতে আগামী প্রজম্ম জানতে পারে সেজন্য বর্তমান সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে। আগামীতে খেলাধূলাকে প্রাধান্য দিয়ে আরো নানা পরিকল্পনা সরকারের রয়েছে। এ সময় স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সূবর্নজয়ন্তী উদযাপনের কথাও বলেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন,মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি,এসিল্যান্ড সুফল কুমার গোলদার,রামপাল কলেজ অধ্যক্ষ দীনবন্ধু পাল সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765