শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




রামগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুরের রামগঞ্জে আনিছুর রহমান আজাদ (৪৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইব্রাহিম মিয়া ও রিয়াদ হোসেন টিটু নামে আরও দুইজন আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মহসিনকে (৩০) আটক করেছে পুলিশ।

আহত ইব্রাহিম মিয়া জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে মারধর করে মাদকসেবী মহসিন। বিষয়টি মামা আজাদকে জানালে তিনি মহসিনের কাছে এর কারণ জানতে চান। এরপর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মহসিন
আজাদকে কুপিয়ে হত্যা করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহসিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আজাদ উপজেলার নান্দিয়ারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে, তিনি যুবলীগ কর্মী ছিলেন। আটক মহসিন একই গ্রামের বাসিন্দা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765