বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




রাবি শিক্ষার্থী ফিরোজকে মারধরের ঘটনায় আটক তিন

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফিরোজ আনামকে মারধরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার নগরীর বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়।

এর আগে দুর্বৃত্তের হাতে মারধরের শিকার ফিরোজ বাদী হয়ে মতিহার থানায় হত্যাচেষ্টা মামলা করেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, আপাতত আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের আদালতে তোলা হবে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

আটককৃতরা হলেন নগরীর তালাইমারী এলাকার জাহিদ হোসেনের ছেলে রুবেল হোসেন, শিরোইল এলাকার রাকিব আলীর ছেলে রিফাত হোসেন রাকেশ এবং মীর্জাপুর এলাকার খোরশেদের ছেলে পারভেজ।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাতে ছিনতাইকারীদের হাতে মারধরের শিকার হন ফিরোজ। পরে ফিরোজকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কামুক্ত।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765