শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




রাবিতে আবারো ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ফের পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত পরীক্ষা পদ্ধতি চারবার পরিবর্তন করায় ক্ষোভ জানিয়েছেন ভর্তিচ্ছুরা।

ভর্তিচ্ছুরা জানান, বিশ্ববিদ্যালয়ের বারবার সিদ্ধান্ত পরিবর্তন অযৌক্তিক। অন্য কোনো বিশ্ববিদ্যালয় বারবার পদ্ধতি পরিবর্তন করে না। এতে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম খর্ব হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফের পরিবর্তন করে একদিন কমিয়ে আগামী ২১ ও ২২ অক্টোবর দুই দিনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও আগে ২০, ২১ ও ২২ অক্টোবর পরীক্ষা হওয়ার কথা ছিল।

নতুন তারিখে পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার এক বিজ্ঞপ্তিতে জানান, আগামী ২১ অক্টোবর প্রথম দিন সকাল ৯টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত এ ইউনিটের গ্রুপ-১ (রোল ১০০০১ থেকে ২৫৫৬৫ পর্যন্ত), সকাল ১১টা ৪৫ থেকে ১টা ৩০ পর্যন্ত গ্রুপ-২ (রোল ৫০০০১ থেকে ৬৫৫৬৪ পর্যন্ত) এবং বিকেল ৩টা থেকে ৪টা ৪৫ পর্যন্ত বি ইউনিটের গ্রুপ-১ এর (বাণিজ্য-রোল ১০০০১ থেকে ১৮৬৩৭ পর্যন্ত ও (অ-বাণিজ্য) রোল : ৮০০০১ থেকে ৮৭০৯৫ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরের দিন ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০ টা ৪৫ পর্যন্ত সি ইউনিটের গ্রুপ-১ (বিজ্ঞান-রোল : ১০০০১ থেকে ২৫২৫৭), সকাল ১১টা ৪৫ থেকে ১টা ৩০ পর্যন্ত গ্রুপ-২ (বিজ্ঞান-রোল : ৫০০০১ থেকে ৬৫২৫৬ পর্যন্ত এবং গ্রুপ-৩ (অ-বিজ্ঞান-রোল : ৮০০০১ থেকে ৮০৭১৬ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, প্রতিটি পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা ৪৫ মিনিট। এর মধ্যে প্রথম ৫০ মিনিট এমসিকিউ, পরবর্তী ১৫ মিনিট এমসিকিউ উত্তরপত্র সংগ্রহ ও লিখিত এসএকিউ পরীক্ষার উত্তরপত্র প্রদান করা হবে। শেষ ৪০ মিনিট লিখিত এসএকিউ পরীক্ষা হবে।
এমসিকিউ পরীক্ষার পরবর্তী ১৫ মিনিট পরীক্ষা হলের বাইরে যাওয়া যাবে না। ভর্তি পরীক্ষায় এমসিকিউ ও লিখিত উভয়েই কোনো নেগেটিভ মার্কস থাকছে না। ভর্তি পরীক্ষাসহ সংশ্লিষ্ট তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।

প্রসঙ্গত, এর আগে ভর্তি কমিটি ইউনিট পরিবর্তন, ইউনিট প্রতি টাকা নির্ধারণ করে আবার পরিবর্তন, মাদ্রাসা ও কারিগরি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাসকৃত শিক্ষার্থীদের সংযোজন, নেগেটেভ মার্কস না থাকাসহ বিভিন্ন কারণে তারিখ পরিবর্তন করা হয়।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765