শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




রাজশাহী পাসপোর্ট অফিসের কর্মচারীকে অপহরণের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০১৯
ফাইল ছবি

রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের অফিস সহকারী রঞ্জু লাল সরকারকে (৩৫) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে শালবাগান এলাকায় একটি মাইক্রোবাসে তাকে তুলে নেওয়া হয়। রঞ্জুর বাড়ি হবিগঞ্জে। তিনি পরিবার নিয়ে শালবাগানে ভাড়া বাসায় থাকেন।

রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আজমল কবীর জানান, দুপুর পৌনে ১২টার দিকে সহকর্মী (কম্পিউটার অপারেটর) মজিবর রহমানের সঙ্গে হেঁটে শালবাগান মোড়ের দিকে আসছিলেন রঞ্জু। ওই সময় পাওয়ার হাউস মোড়ে তাদের সামনে একটি সাদা রঙের মাইক্রোবাস থামে।

তিনি জানান, মাইক্রোবাস থেকে চারজন নেমে প্রশ্ন করে, এলাকার নাম কি। এরপরই রঞ্জুকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে ঠেলে দেওয়া হয়। এরপর ১ মিনিটের মধ্যেই দরজা বন্ধ করে মাইক্রোবাসটি পালিয়ে যায়।

চন্দ্রিমা থানার ওসি হুমায়ুন কবীর জানান, এই অভিযোগটি তিনি পেয়েছেন। ঘটস্থলের পাশেই একটি সিসি টিভির ক্যামেরা আছে। তবে তাতে কিছু বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করে বিষয়টি দেখছে।

এদিকে, অপহৃত রঞ্জু লালের বিরুদ্ধে পাসপোর্ট প্রতি ১২০০ টাকা করে ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। তার অপহরণের খবর প্রচার হবার সাথে সাথেই এ ঘুষ নেয়ার বিষয়টিও আলোচনায় চলে আসে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765