বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




রাজশাহী থেকে অপহৃত ছাত্রী গাজীপুরে উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

রাজশাহীর পুঠিয়া থেকে স্কুলছাত্রী অপহরণের দুইদিন পরে গাজীপুরের প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে পালিয়েছে অপহরণকারী প্রেমিক এবাদুল (২৯)। উদ্ধারকৃত স্কুলছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম।

তিনি বলেন, শুক্রবার গভীর রাতে পুঠিয়া থানা পুলিশ গাজীপুরের কালিগঞ্জ উপজেলার ধোলাসাধু খাঁ গ্রামে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করে। প্রেমিক এবাদুল ওই গ্রামের বাসিন্দা আবদুর রশিদের ছেলে। উদ্ধারকৃত স্কুলছাত্রী চারঘাট উপজেলার বাসিন্দা। সে পুঠিয়ার বানেশ্বর শহীদ নাদের আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর (১৫) ছাত্রী। গত (২৮ আগস্ট) বিকালে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে স্কুলছাত্রী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তাকে বানেশ্বর থেকে অপহরণ করা হয়েছে বলে থানায় অভিযোগ করে তার বাবা লিটন।

স্কুলছাত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, ফেসবুকের মাধ্যমে অভিযুক্ত যুবকের সঙ্গে স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্রধরে গত ২৮ আগস্ট বিকালে বানেশ্বর থেকে গাড়িতে করে প্রেমিকের বাড়ি গাজীপুরে নিয়ে যায়। সেখানেই ছিল স্কুলছাত্রী। পুলিশ এবাদুলের বাড়িতে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করে। আর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবাদুল।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ জানান, উদ্ধারকৃত স্কুলছাত্রীর ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করে তার মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765