শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




রাজশাহীতে ১০ লাখ জাল রুপিসহ আটক ৩

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২১ জুলাই, ২০১৯

রাজশাহী নগরীর রামচন্দ্রপুর কেদুর মোড় বউ বাজার এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ লাখ ভারতীয় জাল রুপি ও জাল রুপি তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

রোববার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন ও জাহাঙ্গীর হোসেন। এদের মধ্যে রুবেল হোসেনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। তিনি গোদাগাড়ী ডিগ্রি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। আর মোসাদ্দেক হোসেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও জাহাঙ্গীরের বাড়ি নাটোরে।

র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, জাল নোটের কারখানা থাকার খবরে কেদুর মোড় বউ বাজার এলাকার নুর মিয়ার বাড়িটি শনিবার রাত ২টা থেকে গোয়েন্দা নজরদারিতে নেয়া হয়। নিশ্চিত হওয়ার পর রোববার দুপুর সোয়া ১২টার দিকে র‌্যাবের একটি দল বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তল্লাশি করে ১০ লাখ জাল রুপি ও জাল রুপি তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। এ সময় ওই বাড়ি থেকে জাল রুপি তৈরির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, রুবেল গত বছর চাঁপাইনবাবগঞ্জে এক কোটি জাল রুপিসহ গ্রেফতার হয়েছিলেন। জামিনে মুক্তি পেয়ে দুই মাস আগে তিনি রাজশাহীতে বাসা ভাড়া নিয়ে আবার একই কাজ শুরু করেন। কোরবানীর ঈদকে সামনে রেখে তারা জাল রুপি তৈরি করছিল ভারত থেকে প্রতারণার মাধ্যমে গরু আনার জন্য।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765