বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




রাজশাহীতে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

রাজশাহী নগরীতে আজ মঙ্গলবার ভোরে এক কলেজ ছাত্রকে রাস্তার মাঝে কুপিয়ে হত্যা করা হয়েছে। নগরীর হেতেমখাঁ ও বর্ণালীর মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রের নাম ফারদিন আশারিয়া রাব্বি (২২)। তিনি রাজশাহী সিটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র‌। তার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মমিনপুর গ্রামে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, ভোর ৬টার দিকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি ছিনতাইকারীদের আঘাতে নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত নয় পুলিশ। রাব্বিকে পেছন থেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন জানান, রাব্বি মেস থেকে বের হয়ে বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে যাচ্ছিলেন। ফজরের আযানের পর এ হত্যাকাণ্ডটি ঘটে। তাকে পেছন থেকে কুপিয়ে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ফোন পড়েছিল।

পরিবারের সদস্যরা মোবাইল ফোনে পুলিশকে জানিয়েছে, কলেজ ঈদের ছুটি হওয়ায় রাব্বির বাড়ি যাবার কথা আগেই জানিয়েছিলেন তার পরিবারকে। সে অনুযায়ী আজ ভোরে তিনি ছাত্রাবাস থেকে বের হওয়ার সময় তার বোনের সঙ্গে কথাও বলেছিল। এর কয়েক মিনিট পরেই এ ঘটনা ঘটে।

এরপর থেকে পরিবারের সদস্যরা বারবার ফোন করলেও তাকে পায়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে পাওয়া তার ফোন থেকেই রাব্বির পরিবারের সঙ্গে কথা হয় পুলিশের। পুলিশের কাছেই তারা জানতে পারে, রাব্বি হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস আরো জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। রাব্বির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765