শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




‘রাজনীতি করতে হলে সুযোগ বুঝে অনেক কিছু করতে হয়’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, রাজনীতি করতে হলে সুযোগ বুঝে অনেক কিছু করতে হয়, অনেক সময় এগিয়ে যেতে হয়, আবার অনেক সময় পেছাতে হয়।

সোমবার দুপুরে রাজধানীর পল্টনে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় ক্যাসিনো ইস্যুতে দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে মন্তব্য করবেন বলেও জানান ঢাকা ৮ আসনের এ সংসদ সদস্য।

রাশেদ খান মেনন বলেন, সংখ্যাগরিষ্ঠকে না মানা মানে গণতন্ত্রকে না মানা। কীভাবে সিদ্ধান্ত নেব। যদি একজনের সিদ্ধান্ত কেউ না মানে।

শনিবার নিজের জেলা বরিশালে ওয়ার্কার্স পার্টির এক সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির ইঙ্গিত করে মেনন বলেন, ‘আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765