শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার বিকাল ৫টা ১৫মিনিটে লাগা এ আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীস বর্ধন। মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের অপারেটর শাহাদাত হোসেন  বলেন, বিকাল ৫টা ১৫মিনিটে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে আমাদের ২৫টি ইউনিট ঘটনাস্থলে যায়।

তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা- তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি অপারেটর শাহাদাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে রাজধানী সুপার মার্কেটের পশ্চিম পাশের নিচতলায় আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নিচতলার পুরো মার্কেটে। আগুন ছড়িয়ে পড়েছে দ্বিতীয় তলায়ও। আগুনের ধোঁয়ায় পুরো টিকাটুলি এলাকা ছেয়ে গেছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765