মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




রাজধানীতে হাত-পা বেঁধে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০১৯

রাজধানীর যাত্রাবাড়ীতে মমিনবাগ এলাকায় শনিবার দিবাগত রাতে মো. মহিবুল্লাহ (৬৫) নামে এক গৃহকর্তাকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে ডাকাতরা।

নিহত মহিবুল্লাহর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার বশিবপুর গ্রামে। রাজধানীর যাত্রবাড়ীতেও তিনি বাড়ি করেন। পরিবার নিয়ে তিনি নিজ বাড়ি যাত্রাবাড়ীর মমিনবাগ এলাকার এ/সি-৩৬ নম্বর বাড়ির নিচতলায় থাকতেন।

এখানে তিনি স্ত্রী হাসিনা ফেরদৌস (৪৮) ও মেয়ে মহসিনা আফরোজ প্রীতিকে (২৫) নিয়ে বসবাস করছিলেন। তার অপর মেয়ে হাসনা হেনা (২৬) শ্বশুরবাড়িতে এবং ছেলে শামীম হাসান (২২) ধানমণ্ডির একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন।

নিহতের স্ত্রী হাসিনা ফেরদৌস জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাসার কলিংবেল টিপে ঘরে ঢুকে ৪-৫ জন মুখোশধারী।

এর পর তারা বাসার সবার হাত-পা বেঁধে ফেলে। এ সময় গৃহকর্তা সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তাকে খাটের ওপর ফেলে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে।

ডাকাত দল এর পর অর্থ ও মালামাল লুট করে বাসা ত্যাগ করে। সকালে ঘরের দরজা খোলা দেখে এলাকাবাসী ভেতরে এসে গলাকাটা লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহিনুর রহমান জানান, খবর পেয়ে ফোর্স নিয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। এ ব্যাপারে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765