শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




রাজধানীতে বাসচাপায় পুলিশের এএসআই নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০১৯

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ী-কাঁচপুর সড়কের যাত্রাবাড়ী থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খায়রুল ইসলাম (৩৫) ডেমরা ট্রাফিক জোনের এএসআই ছিলেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের গ্রামের বাড়ি নিলফামারী জেলার সদর থানার জাগতি গ্রামে।

এ বিষয়ে যাত্রবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই জাহিদ বলেন, গতকাল দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে কর্তব্যরত অবস্থায় রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরো বলেন, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ডেমরা ট্রাফিক জোনের টিআই গোলাম মোস্তফা বলেন, ট্রাফিক পুলিশের এএসআই খায়রুল ইসলাম একজন ভালো মানুষ ছিলেন। শুক্রবার রাতে কর্তব্যরত অবস্থায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় মারা যান। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765