বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




রাখাইনকে বাংলাদেশের অংশ করার কোনো মানসিকতাই নেই: প্রধানমন্ত্রী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০১৯

মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের অংশ করার কোনো মানসিকতাই বাংলাদেশের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরতে তার সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়ার জন্য বাজেটবিষয়ক শুনানিতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের এশিয়া প্রশান্ত-মহাসাগরীয় উপকমিটির চেয়ারম্যান ব্রাড শেরম্যান রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের রাখাইন রাজ্যকে দেশটি থেকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার বিষয়টি বিবেচনার জন্য পররাষ্ট্র দফতরের প্রতি আহ্বান জানান।

এ প্রসঙ্গে জানতে চাইলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের কোনো মানসিকতাই বাংলাদেশের নেই।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩৫ করার দাবিতে চলা আন্দোলনের কথা উল্লেখ করে বয়স বাড়ানো হবে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রী ৩৫, ৩৬ ও ৩৭তম বিসিএসে অংশগ্রহণকারীদের বয়সভেদে পাসের পরিসংখ্যান তুলে ধরেন। এতে দেখা যায়, বেশি বয়সী পরীক্ষার্থীদের তুলনায় কম বয়সী পরীক্ষার্থীদের পাসের হার বেশি। এই পরিসংখ্যান তুলে ধরে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো উচিত কিনা সেটা দেশের মানুষকেই ভেবে দেখতে বলেন তিনি।

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বলা হচ্ছে ভারতের গ্যাসের দাম কমানো হচ্ছে। কিন্তু ভারতের গ্যাসের দাম বাংলাদেশের তুলনায় বেশি। এ সময় প্রধানমন্ত্রী ভারতের গ্যাসের দামের পরিসংখ্যান তুলে ধরেন।

এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী তার চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রসঙ্গত, পাঁচ দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে গত ১ জুলাই চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ জুলাই ডালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন সভার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি, ৪ জুলাই চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা সংকট ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শেখ হাসিনা। বৈঠক শেষে দু’দেশ পাঁচটি চুক্তি, তিনটি সমঝোতা ও একটি লেটার অব এক্সচেঞ্জে সই করে।

৫ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ও তার দেওয়া নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী। সফর শেষে গত শনিবার দুপুরে দেশে ফেরেন তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765