বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




রণবীরের নতুন গাড়িটির দাম কত?

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

রণবীর সিং চিরকালই রঙিন মনের মানুষ। সব সময় ফুরফুরে মেজাজে থাকেন। নির্দ্বিধায় গায়ে জড়িয়ে নেন বিচিত্র আউটফিট। গাড়ির ক্ষেত্রেও শৌখিন তিনি।

দিওয়ালিকে সামনে রেখে মুম্বাইয়ে চলছে উত্‍সবের মৌসুম। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এই উপলক্ষে নিজেকে গাড়ি উপহার দিলেন রণবীর। কিনে ফেললেন লাল রঙের বিলাসবহুল ল্যাম্বারগিনি। ভারতীয় মুদ্রায় এই গাড়ির দাম তিন কোটি রুপি।

চাবি হাতে পেতেই নতুন বন্ধু ল্যাম্বারগিনি নিয়ে বেরিয়ে পড়লেন শহর ভ্রমণে। প্রথম ড্রাইভে স্টিয়ারিং রাখলেন নিজের হাতেই। লাল গাড়ি ড্রাইভ করার সময়ে রণবীর নিজেও লাল ভেলভেটের টুপি পরেছিলেন।

ল্যাম্বারগিনি ইউরাস বিশ্বের প্রথম সুপার স্পোর্টস ইউটিলিটি ভেহিকল। শোরুম থেকে বাড়ি এনেই গাড়ি নিয়ে বেরিয়ে পরলেও এখনো স্থায়ী নিবন্ধন নম্বর পাননি রণবীর।

নতুন গাড়িটি নিয়ে নায়কের স্ত্রী দীপিকা পাড়ুকোনের প্রতিক্রিয়া জানতে ইচ্ছুক অনেকে। তবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

রণবীরকে সর্বশেষ দেখা গেছে ‘গাল্লিবয়’ সিনেমায়। জোয়া আখতারের পরিচালনায় স্ট্রিট র‌্যাপার চরিত্রে মাত করেছেন তিনি। বিপরীতে ছিলেন আলিয়া ভাট। ছবিটি অস্কারের মনোনয়নের জন্য ভারত থেকে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে।

সামনের বছর মুক্তি পেতে যাচ্ছে রণবীরের ‘৮৩’। ক্রিকেটার কপিল দেবের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয়ই এই সিনেমার গল্প। রণবীর হয়েছে কপিল, তার স্ত্রীর ভূমিকায় আছেন দীপিকা পাড়ুকোন। পরিচালনা করছেন কবির খান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765