রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ




রংপুর-৩ আসনে জাপার মনোনয়ন পেলেন সাদ এরশাদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহী সাদ।

রোববার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেন দলটির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

বিষয়টি নিশ্চিত করেছেন জাপার একাধিক প্রেসিডিয়াম সদস্য।

এর আগে গত মঙ্গলবার জাপার বনানী কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাদ এরশাদ।

এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর-৩ আসনের ভোট হবে আগামী ৫ অক্টোবর। তবে প্রার্থিতা চূড়ান্ত হবে আগামী ১৬ সেপ্টেম্বর

১৯৮৬ সাল থেকে রংপুর-৩ আসনে টানা জয়ী হয়েছে জাপা। এরশাদ এ আসনে পাঁচবার জিতেছেন।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765