রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন




রংপুরে মির্জা ফখরুল আহত, হাসপাতালে ভর্তি

রংপুর প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

রংপুর-৩ আসনে উপনির্বাচনে পথসভায় পিকআপ ভ্যান থেকে পড়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহত হয়েছেন। তাকে স্থানীয় প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকালে ৫টার দিকে রংপুরের শাপলা চত্বরের পথসভায় যোগ দিতে এ ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, আমরা রংপুরের পায়রা চত্বরের পথসভা থেকে ট্রাকযোগে শাপলা চত্বরের পথসভার দিকে যাচ্ছিলাম। আমাদের বহনকরা ট্রাকটি হঠাৎ হার্ডব্রেক করলে মহাসচিব পড়ে যান। ফলে তার হাতের তালু ফেটে যায়। তাৎক্ষণিকভাবে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল ইসলামের তত্ত্বাবধানে।

হাসপাতালে মহাসচিবের সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলুসহ স্থানীয় নেতাকর্মীরা।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765