শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




রংপুরে বাসচাপায় কলেজছাত্রী নিহত

রংপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

রংপুরে বাসচাপায় ইতি আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে রংপুরে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের পাঁচ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইতি আক্তার নগরীর ৩২ নং ওয়ার্ডের নগর মীরগঞ্জ এলাকার দুলাল হোসেনের মেয়ে এবং রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে কলেজ যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ইতি আক্তার । ধান গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের পাঁচ মাইল এলাকায় পৌঁছে রাস্তা পারাপারের সময় রংপুর থেকে ঢাকাগামী শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইতি আক্তার । পরে বাসটি দমদমা ব্রিজ এলাকায় পৌঁছে যাত্রীসহ ফেলে রেখে এর চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে নগরীর তাজহাট থানা পুলিশ বাসটি আটকসহ ইতির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন বলেন, বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765