শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার




যুবলীগের সম্মেলনে বিতর্কিতদের যুক্ত না করতে নির্দেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বিতর্কিতদের কাউন্সিলর কিংবা ডেলিগেট না করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ২৩ নভেম্বর পর্যন্ত যুবলীগের জেলা, মহানগর ও এর আওতায় কোনো কমিটি বিলুপ্ত করা বা নতুন করে গঠন না করার নির্দেশ দেয়াও হয়েছে।

সোমবার যুবলীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হারুনুর রশিদের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
চিঠিতে বলা হয়েছে, ২৩ নভেম্বর অনুষ্ঠেয় কাউন্সিল সফল করতে জেলা ও মহানগর কমিটিগুলোর উল্লেখিত নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।

নির্দেশনার মধ্যে রয়েছে:

‘জেলা ও জেলার শাখাসমূহের মৃত/নিহত যুবলীগ কর্মীদের নাম, ঠিকানা ও রাজনৈতিক পদবী ছবিসহ আগামী ১০ নভেম্বরের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির দপ্তর উপ-কমিটিতে (যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়) প্রেরণ করতে হবে। ২৩ নভেম্বর পর্যন্ত জেলা/জেলাধীন/মহানগর/মহানগরাধীন কোনো কমিটি বিলুপ্ত করা বা নতুন করে গঠন করা যাবে না। প্রত্যেক জেলা/মহানগর শাখার ২৫ জন কাউন্সিলর ও ৫০ জন ডেলিগেটের নাম, মোবাইল নম্বরসহ আগামী ১০ নভেম্বরের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির দপ্তর উপ-কমিটিতে (যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়) পাঠাতে হবে।

এছাড়াও কাউন্সিলর ও ডেলিগেট তালিকায় কোনো বিতর্কিত ব্যক্তির নাম সংযুক্ত করা যাবে না। কেন্দ্রীয় কমিটি অনুমোদিত জেলা/মহানগর শাখার পূর্ণাঙ্গ/আহ্বায়ক কমিটির ফটোকপি আগামী ১০ নভেম্বরের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির দফতর উপ-কমিটিতে (যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়) পাঠাতে হবে। ৭ম কংগ্রেসের দিন প্রত্যেক জেলা/মহানগর শাখার জন্য নির্ধারিত খাবার স্ব-স্ব জেলা/মহানগর শাখার সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক/যুগ্ম-আহ্বায়করা নিজ নিজ দায়িত্বে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের কাছ থেকে সংগ্রহ করবেন।’




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765