শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




যশোরে ১০ বছরের শিশু জন্ম দিলো পুত্র সন্তান

যশোর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ১০ বছর বয়সি সেই শিশুটি পুত্র সন্তান জন্ম দিয়েছে। যার ওজন আড়াই কেজি। প্রসবের সংবাদ পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক শিশু মাকে দেখতে যান। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মণিরামপুর শাখার সহকারি কর্মকর্তা গোলাম কিবরিয়ার লালসার শিকার হয় তার বাড়ির গৃহপরিচারিকা ১০ বছরের এ শিশুটি। পরবর্তীতে ৫ মাসের অন্ত:সত্ত্বা হলে ওই শিশুটি গোলাম কিবরিয়ার বিরুদ্ধে থানায় মামলা করে। পুলিশ ওই সময় তাকে আটক করে। এবার ডিএনএ টেস্ট করে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে আদালতে চুড়ান্ত রিপোর্ট দাখিল করার কথা জানিয়েছে পুলিশ।

শিশুর স্বজনরা জানায়, ৮ মাসের অন্ত:সত্ত্বা শিশুটির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত বুধবার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার অবস্থা জটিল হওয়ায় হাসপাতালের ডা. নিলুফার ইসলাম তাকে খুলনায় রেফার করেন। টাকার অভাবে স্বজনরা তাকে খুলনায় নিতে না পারায় যশোর জেনারেল হাসপাতালে থেকে যায়। শনিবার বেলা পৌনে ১১টার দিকে ডা. নিলুফার ইসলাম ও ডা. তানজিলা ইসলাম সিজার করে তার পুত্র সন্তান প্রসব করান। মা শিশুটি এখন সুস্থ আছে। তবে অল্প বয়সে মা হওয়ায় তার অবস্থা যতটুকু ভালো থাকার কথা, তা নেই বলে জানান ডা. নিলুফার।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765