বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




যত চাপ থাকুক সড়কে অনিয়ম বন্ধ করা হবে : কাদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

পরিবহন মালিক-শ্রমিকদের হুমকি কিংবা চাপ আসলেও সড়কে অনিয়ম বন্ধ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকদের হুমকিতে কিংবা যত চাপ আসুক না কেন সড়কে অনিয়ম বন্ধ করা হবে।’

দুর্ঘটনা কমানোর উদ্দেশে সড়ক আইন কঠোর করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন আইন কঠোর করার উদ্দেশ্য শাস্তি দেওয়া নয় বরং দুর্ঘটনা কমানো। নতুন সড়ক পরিবহন আইন প্রথমে সহনীয় পর্যায়ে রাখা হয়েছে।’

তবে আইন প্রয়োগকারীদের পক্ষে কোনো প্রকার হয়রানি বা বাড়াবাড়ি যেন না করা হয় সেদিকে সরকার সচেতন রয়েছে বলেও জানান তিনি। এ সময় পরিবহন মালিকদের আইন মেনে চলার অনুরোধও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সড়ক আইন বাস্তবায়ন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘আইন বাস্তবায়ন করতেই হবে। এটা পার্লামেন্টের আইন, বাস্তবায়ন করতে হবে। আমি তাদের কাছে অনুরোধ করব সড়কে নিরাপত্তা এবং শৃঙ্খলার স্বার্থে এই আইনটি বাস্তবায়ন তাদের নিজেদের স্বার্থেই প্রয়োজন।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765